৮ সেপ্টেম্বর ২০১২ - ১৯:৩০

ইরানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মাদ রেজা বহোনার বলেছেন, তার দেশের পরমাণু স্থাপনার ওপর শত্রুদের সামরিক আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা নেই কারণ তারা তেহরানের সামরিক প্রস্তুতি সম্পর্কে ভালো করেই জানে।

বার্তা সংস্থা আবনা : ইরানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মাদ রেজা বহোনার বলেছেন, তার দেশের পরমাণু স্থাপনার ওপর শত্রুদের সামরিক আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা নেই কারণ তারা তেহরানের সামরিক প্রস্তুতি সম্পর্কে ভালো করেই জানে।

তিনি বলেন, "শত্রুরা ভালো করেই জানে যে, সামরিক উপায়ে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ইরান সামরিক ক্ষেত্রে অনেক উন্নতি করেছে এবং অস্ত্রের দিক দিয়ে সঠিক অবস্থানে রয়েছে। যদি কেউ ইরানের ওপর হামলার দুঃসাহস দেখায় তাহলে তেহরান নিজেই পুরোপুরিভাবে তার সীমানা রক্ষা করতে পারবে।"

বহোনার বলেন, শত্রুরা ইরানকে নতজানু ও একঘরে করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিন্তু ইরান ঠিকই তার ক্ষমতা দিয়ে এ কঠিন ও ইতিহাসের সংবেদনশীল সময় পার করতে সক্ষম হবে।

আমেরিকা এবং ইসরাইল সম্প্রতি ইরানের ওপর হামলার বিষয়ে তাদের হুমকির মাত্রা বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া, তেহরানের বিরুদ্ধে তাদের নানামুখী ততপরতাও বেড়েছে। তবে ইরান বলেছে, কোনো রকমের হামলার দুঃসাহস দেখালে শত্রুর হাত ভেঙে দেয়া হবে।#

(সূত্র : রেডিও তেহরান)