৮ সেপ্টেম্বর ২০১২ - ১৯:৩০

আজ সকালে ইরাকের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গণমাধ্যমসমূহের বরাত দিয়ে জানা গেছে এ সকল বিস্ফোরণে অন্তত ১৯ ব্যক্তি নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আজ (৯ই সেপ্টেম্বর) সকালে ইরাকের দক্ষিন অঞ্চলী শহর বসরা’র ‘আল-কিবলাহ’ এলাকায় এক বিস্ফোরণের ঘটনা ঘটে।

গণমাধ্যমসমূহের বরাত দিয়ে জানা গেছে ইরাকের বিভিন্ন অঞ্চলে ৯টি হামলায় অন্তত ১৯ ব্যক্তি প্রাণ হারিয়েছে।

ইরাকের নাসিরিয়া শহরে ফ্রান্সের বাণিজ্য দূতাবাসের কার্যালয়ের সম্মুখে বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। বাণিজ্য দূতাবাসের সম্মুখে পার্করত গাড়ীতে পেতে রাখা বোমার বিস্ফোরণের মাধ্যমে এ ঘটায়।

এদিকে রাজধানী বাগদাদের উত্তরে ‘বালাদ’ অঞ্চলে একটি চেক পয়েন্টে সন্ত্রাসীদের হামলায় ২ জন অফিসারসহ মোট ১১ জন সৈন্য প্রাণ হারিয়েছে।#