১০ সেপ্টেম্বর ২০১২ - ১৯:৩০

ইয়েমেন সামরিক বাহিনী, আজ জাজিরাতুল আরাব তথা আরব্য উপদ্বীপ অঞ্চলে আলকায়েদা সন্ত্রাসী চক্রের দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করতে সক্ষম হয়েছে। নিহত এ আলকায়েদা নেতা ছিলেন সৌদি নাগরিক।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, সৌদি নাগরিক ও আলকায়েদা সন্ত্রাসী চক্রের আরব্য উপদ্বীপ অঞ্চলের দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা ‘সাঈদ শাহরী’ গতকাল সোমবার, ইয়েমেন সামরিক বাহিনী কর্তৃক এ দেশের ‘হাজার মৌত’ অঞ্চলে পরিচালিত এক অভিযানে নিহত হয়েছেন।

ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এক উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে উল্লেখ করেছে যে, এ অভিযানে শাহরীসহ ৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে। শাহরীকে হত্যার মাধ্যমে ইয়েমেন ও মধ্যপ্রাচ্যের আলকায়েদা সন্ত্রাসী চক্রের উপর বড় আঘাত হানলো ইয়েমেন সামরিক বাহিনী।

উল্লেখ্য, সাঈদ শাহরী ছিলেন, আরব্য উপদ্বীপের আলকায়েদার শীর্ষস্থানীয় নেতা নাসের ওয়াহশী’র সহকারী। সাঈদ শাহরী কিছুকাল যাবত গোয়ান্টানামোবে’তেও বন্দী ছিলেন। তিনি ২০০৭ সালে সৌদি আরবে প্রত্যাবর্তনের পর ইয়েমেনের আলকায়েদা সাথে সংযুক্ত হন।#