১১ সেপ্টেম্বর ২০১২ - ১৭:৩২

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইউরেনিয়াম শতকরা ২০ মাত্রায় সমৃদ্ধকরণের কর্মসূচি মেনে নিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বার্তা সংস্থা আবনা : ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইউরেনিয়াম শতকরা ২০ মাত্রায় সমৃদ্ধকরণের কর্মসূচি মেনে নিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এ মাত্রাকে ইরানের জন্য সর্বোচ্চ এবং 'রেড লাইন' বলে গণ্য করা হবে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইদো ভেস্তারভেলের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত- ইরানকে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে সীমা ঠিক করে দেয়া এবং এটাই হবে তেহরানের জন্য রেড লাইন।

ইহুদিবাদী প্রধানমন্ত্রী বলেন, ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এ সীমা লংঘন করে তাহলে ধরে নিতে হবে যে, তারা বেসামরিক পরমাণু কর্মসূচি থেকে সরে গিয়ে পরমাণু বোমা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বৈঠকের পর ইসরাইলের প্রভাবশালী দৈনিক হারেতজ জানিয়েছে- ইরানের পরমাণু স্থাপনায় ইসরাইলের একতরফা সামরিক হামলার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী।

ইহুদিবাদী ইসরাইল এবং তার কয়েকটি পশ্চিমা মিত্র দেশ বলছে, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে সামরিক কর্মসূচি পরিচালনা করছে। এ অজুহাতে তেল আবিব ইরানের বিরুদ্ধে নিয়মিতভাবে হামলার হুমকি দিয়ে যাচ্ছে। কিন্তু, ইরান এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং সম্ভাব্য সামরিক হামলার তাতক্ষণিক ও কঠিন জবাব দেয়া হবে বলে জানিয়েছে ইরান সরকার।#

(সূত্র : রেডিও তেহরান)