১৪ সেপ্টেম্বর ২০১২ - ১৯:৩০

ইসলাম বিরোধী ফিল্ম নির্মাণ ও প্রচারের –যাতে মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর প্রচি চরম অবমাননা করা হয়েছে- নিন্দা জানিয়েছে ভাটিকান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মাযহাব ও ধর্ম বিরোধী এ ধরণের অশ্লীল পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের বিক্ষোভের প্রতি ইশারা করে ঘোষণা করা হয়েছে যে, সম্প্রতিকালের ঘটনাবলী হতে প্রমাণিত হয় যে, সকল মাযহাবের প্রতি সম্মান প্রদর্শন জরুরী একটি বিষয়।

ভাটিকানের মুখপাত্র এ বিষয়ে প্রদত্ত তার বিবৃতিতে আরো উল্লেখ করেছেন যে, সাম্প্রতিক সহিংসতা, বিভিন্ন ধর্মের প্রতি সম্মান প্রদর্শন এবং অন্যান্য মাযহাবের প্রতি অবমাননা হতে বিরত থাকার প্রয়োজনীয়তার প্রতি পূর্বে অপেক্ষা অধিক গুরুত্বারোপ করে।

ভাটিকানের মুখপাত্র ফেডরিকো লুম্বারডি আরো বলেন : জনগণের শান্তিপূর্ণ সহাবস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হচ্ছে সকল বিশ্বাসের প্রতি, পবিত্র গ্রন্থাবলী, ব্যক্তিত্বগণ এবং যে কোন মাযহাবের পবিত্র নিদর্শনসমূহের প্রতি সম্মান প্রদর্শন করা।#