১৭ সেপ্টেম্বর ২০১২ - ১৯:৩০

অবমাননাকর ‘স্যাটানিক ভার্সেস’ বইয়ের লেখক বলেছেন : বর্তমানে এ বইটি ছাপানো অত্যন্ত সমস্যা জর্জরিত একটি কাজ, এর সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে প্রকাশককে সাহসী হতে হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘স্যাটানিক ভার্সেস’ বইয়ের লেখক সালমান রুশদী বলেন, আমার মনে হয় ত্রাস ও ক্রোধের ভয়ে বর্তমানে আমার বই কোন প্রকাশক ছাপাতে চাইবে না। অনেক দেশেই আমার বইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, ফলশ্রুতিতে আমি যে সকল হুমকির শিকার হয়েছি তার প্রভাব অনেকদিন ধরে আমার মাঝে বিরাজ করছে।

তিনি বলেন : বর্তমানে বইটি প্রকাশ করা অত্যন্ত সমস্যা জর্জরিত একটি বিষয়, এর সমাধানের একমাত্র উপায় হচ্ছে যে, প্রকাশককে সাহসী হতে হবে।

‘স্যাটানিক ভার্সেস’ বইটি ছিল কুফরীপূর্ণ একটি বই। ভারতের মত দেশেও এখন এ বই প্রকাশের উপর নিষেধাজ্ঞা রয়েছে।

৬৫ বছরের রুশদী বর্তমানে গোপন জীবন-যাপন করছেন এবং তাকে হত্যা সংক্রান্ত বিষয়ে ইমাম খোমেনী (রহ.) এর ঐতিহাসিক ফতওয়ার পর সর্বদা ভয় তাকে তাড়া করে বেড়ায়।

সালমান রুশদী বিবিসি’কে দেয়া এক সাক্ষাত দাবী করেছেন যে, লেখকরা তার মত একই কাজের জন্য তুরস্ক, মিশর, আলজেরিয়া ও ইরানের মত অন্যান্য ইসলামি দেশে হামলার শিকার হন।

তিনি বলেন : আমরা অত্যন্ত কঠিক পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করি, কেননা আমাদের চারপাশের মানুষের মাঝে আমাদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ রয়েছে। সম্প্রতি গত সপ্তাহে ৪নং চ্যানেল, ‘ইসলাম : না বলা গল্প’ শীর্ষক আমার একটি ডক্যুমেন্টারী ফিল্ম নিরাপত্তাজনিত হুমকির ফলে প্রচার করেনি।

তিনি বলেন : আমি এ গ্রন্থ লিখে অনুতপ্ত নই।

সম্প্রতি তিনি আরো একটি বই লিখেছেন, যাতে তিনি ইমাম খোমেনী (রহ.) এর ফতওয়ার পর তার কঠিন জীবনের কথা বর্ণনা করেছেন।

তিনি আরো বলেন : আমি একজন মৃত ব্যক্তি। বর্তমানে আমি ক্লাস্ট্রোফোবিয়া (সংকীর্ণ স্থান হতে ভীতি) রোগে আক্রান্ত যা অত্যন্ত বেদনাদায়ক।#