আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : তুরস্ক সীমান্তভূক্ত কুর্দিস্তান অঞ্চলের কুর্দিস্তান পিপলস পার্টি’র (পি কে কে) সাথে এক সংঘর্ষে তুরস্ক সামরিক বাহনী’র ৭ সদস্য নিহত এবং অপর ৫৬ জন আহত হয়েছে।
সিরিয়ার বিষয়ে তুরস্কের প্রধানমন্ত্রী ‘রাজাব তায়েব এর্দোগান’ সরকারের ভুল নীতি অবলম্বনের ফলে এবং সিরিয়ার সন্ত্রাসীদের প্রতি আনকারার সমর্থন ও সিরিয়ায় গৃহযুদ্ধ বাঁধিয়ে দিতে সৈন্য প্রেরণের কারণে সিরিয়ার সাথে তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ব্যাপক বিশৃংখলা এবং সংঘর্ষের ঘটনা ঘটছে। সিরিয়া বিপর্যয় শুরু হতে এ পর্যন্ত কুর্দিস্তান পিপলস পার্টি’র সাথে সংঘর্ষে তুরস্কের প্রায় ৪০০ সৈন্য প্রাণ হারিয়েছে।
সিরিয়ার বিভিন্ন দল ও সংগঠন উল্লেখ করেছে যে,, এর্দোগানের ভুল নীতি অবলম্বনের কারণে এদেশের সৈন্যরা প্রাণ হারিয়েছে।#