বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কায়রো’র সরকারী গণমাধ্যমসমূহ গতকাল ঘোষণা করেছে যে, এদেশের প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি, এদেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মত আগামী রবিবার তুরস্ক সফরে যাচ্ছেন।
এ সফরে তিনি বিশেষভাবে সিরিয়ার বিষয়ে তুরস্কের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। এছাড়া ফিলিস্তিনের বিষয়ে আলোচনাও এ সফরে প্রাধান্য পাবে।
মিশরের অর্থমন্ত্রী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা করেছিলেন যে, মিশরের অর্থনীতিতে সহযোগিতার জন্য তুরস্ক ২ বিলিয়ন ডলার অর্থ প্রদান করবে।
উল্লেখ্য, জনাব মুরসি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে অংশগ্রহণের জন্য বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।#