বার্তা সংস্থা আবনা : জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে গতকাল (মঙ্গলবার) তিনি এ ভিত্তিহীন অভিযোগ করেছেন। তবে আমেরিকা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সঙ্কট কূটনৈতিক উপায়ে সমাধান করতে চায় বলে তিনি মন্তব্য করেন।
ওবামা বলেন, ' আমেরিকা কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানে আগ্রহী এবং এ জন্য এখনো সময় ও সুযোগ রয়েছে।' ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো সর্বাত্মক চেষ্টা চালাবে বলে তিনি জানান।
গত কয়েক বছর ধরে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা কয়েকটি দেশ অভিযোগ করছে, ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে। ওই অজুহাতে এসব দেশ ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে। তবে, ইরান পশ্চিমাদের এ অভিযোগকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করছে এবং সব সময় বলে আসছে-পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বেসামরিক কাজে পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকার তেহরানের রয়েছে।#
(সূত্র : রেডিও তেহরান)