৩ অক্টোবর ২০১২ - ২০:৩০

তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে এবং এ হামলায় অনেক সিরিয় সেনা নিহত হয়েছে। সিরিয়ার সীমান্তবর্তী শহর তেল আবিয়াদের কাছে এ হামলা চালানো হয়েছে।

বার্তা সংস্থা আবনা : তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে এবং এ হামলায় অনেক সিরিয় সেনা নিহত হয়েছে। সিরিয়ার সীমান্তবর্তী শহর তেল আবিয়াদের কাছে এ হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,বুধবার রাতে এ হামলা চালানো হয়েছে।

আঙ্কারা বলেছে, বুধবার সিরিয়ার মর্টার হামলায় পাঁচ তুর্কি নাগরিক নিহত হওয়ার জবাবে এ হামলা চালানো হয়েছে। এর আগে তুর্কি প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগানের কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা নিশ্চিত করা হয়। গতকাল (বুধবার) সকালের দিকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরাফা প্রদেশের আককাকালে শহরে সিরিয়ার ভেতর থেকে নিক্ষিপ্ত মর্টার হামলায় ওই পাঁচ ব্যক্তি নিহত হয়।

এদিকে, তুরস্কের আহ্বানে চলমান পরিস্থিতি নিয়ে ন্যাটো জরুরি বৈঠকে বসবে বলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাউদওগ্লু জানিয়েছেন। এ ছাড়া, সিরিয়ায় হামলা চালানোর ব্যাপারে তুর্কি সংসদের কাছে আঙ্কারা আজ (বৃহস্পতিবার) অনুমতি চাইবে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, সিরিয়ার অভ্যন্তরে আবার গোলাবর্ষণ শুরু করেছে তুর্কি বাহিনী।

রেডিও তেহরান