বার্ত সংস্থা আবনা : সিরিয়ার হোমস শহরে সামরিক বাহিনীর হামলায় একশ'রও বেশি সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে।
আজ (সোমবার) শহরে সিরিয়ার সামরিক বাহিনী বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। এতেই নিহত হয়েছে এসব গেরিলা। অভিযানের সফলতায় সামরিক বাহিনী এক পর্যায়ে খালিদিয়া এলাকা পর্যন্ত এগিয়ে গেছে।
এ ছাড়া, কুসাইয়ার শহরেও সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে।
এর আগে, গত শনিবার সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছিল-তারা কয়েক ডজন বিদ্রোহীকে হত্যা করেছে। এর মধ্যে তুরস্কের চার গেরিলা ছিল।#
তেহরান রেডিও