আহল বাইত (আ.) বার্তা সংস্থা আবনারা রিপোর্ট : বিশ্বস্ত সূত্র ঘোষণা করেছে যে, স্বৈরাচারী আলে খলিফা সরকারের সৈন্যদের নিক্ষিপ্ত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বাহরাইনের ‘আবু কুহ’ অঞ্চলে ‘হুদা সাইয়্যেদ নেয়ামাহ’ ১১ মাসের এক শিশু শহীদ হয়েছে।
এদিকে বাহরাইনের রাজনৈতিক কয়েদীদের সাথে একাত্মতা ঘোষণার জন্য অনুষ্ঠিত শান্তিপূর্ণ মিছিলের উপর চালানো হামলায় উল্লেখযোগ্য সংখ্যক বাহরাইনি আহত হয়েছে বলে উক্ত সূত্র জানিয়েছে।
এ মিছিলে বাহরাইনিরা কয়েদিদের -বিশেষতঃ চিকিত্সকদের- মুক্তির দাবী জানায়। এ সময় তারা সৌদি সৈন্যদের নিন্দা জানিয়ে অনতি বিলম্বে বাহরাইন ত্যাগ করার দাবী জানায়।
স্বৈরাচারী বাহিনী তাদের স্বভাবত শটগান এবং টিয়ার শেল দিয়ে শান্তিপূর্ণ এ মিছিলে হামলা চালিয়ে উল্লেখযোগ্য সংখ্যক লোককে আহত করেছে।
বলাবাহুল্য, ১১ মাসের এ শিশুর শাহাদাতের মধ্য দিয়ে বাহরাইনের গণবিক্ষোভ শুরু হতে এ পর্যন্ত ৯৪ জন শহীদ হলেন।#