রেডিও তেহরানের বরাত দিয়ে বার্তা সংস্থা আবনা : জাপানি এক মহিলাকে গণ-ধর্ষণের সন্দেহে দুই মার্কিন সেনাকে আটক করেছে ওকিনাওয়া দ্বীপের পুলিশ।
আজ (মঙ্গলবার)a খুব ভোরে ওকিনওয়ার প্রধান দ্বীপের কেন্দ্রীয় পার্কের রাস্তায় এ দুই মার্কিন সেনা যৌথভাবে ওই জাপানি মহিলার ওপর হামলে পড়ে। এ সময় মহিলা ঘাড়ে আঘাত পেয়েছেন।
তিনি পুলিশকে জানান, হেঁটে বাড়ি ফেরার পথে তার ওপর এ হামলা চালায় দুই মার্কিন সেনা। তবে, তিনি হামলাকারীদের শনাক্ত করতে পারেননি।
আটক এক সেনা ধর্ষণের কথা স্বীকার করলেও অন্যজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। মার্কিন দুই সেনারই বয়স ২৩ এবং তারা টেক্সাসের ফোর্থ ওয়ার্থ নেভাল এয়ার স্টেশনে ছিল।
ওকিনাওয়া দ্বীপে বিতর্কিত ওসপ্রে সামরিক বিমান মোতায়েনের বিরুদ্ধে যখন তীব্র প্রতিবাদ হচ্ছে তখন এ ঘটনা ঘটলো।
১৯৭৩ সালের পর থেকে ওকিনওয়া দ্বীপে অন্তত সাতটি তোলপাড় সৃষ্টি করা ধর্ষণের ঘটনা ঘটেঠেছ এবং এগুলোর সঙ্গে মার্কিন সেনারা জড়িত। ১৯৯৫ সালে ১২ বছরের এক কিশোরিকে মার্কিন সেনারা দলবদ্ধভাবে ধর্ষণ করলে প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে ওকিনাওয়াবাসী। এ নিয়ে সারা জাপানে মার্কিন-বিরোধী বিশাল বিক্ষোভ হয়েছিল। এ ছাড়া, ২০০৮ সালে ওকিনওয়া দ্বীপে একই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে মার্কিন সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ হয়।
জাপানের ওকিনাওয়া দ্বীপে ৪৭ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং হত্যা ও ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এসব সেনার বিরুদ্ধে দেশটির জনমত দিন দিন ফুঁসে উঠছে।#