১৮ অক্টোবর ২০১২ - ২০:৩০

আত্মঘাতী বোমাধারী এক ব্যক্তি আজ ইরানের চাবাহার অঞ্চলের ইমাম হুসাইন (আ.) মুসাল্লা প্রবেশ করতে চাইলে উপস্থিত রক্ষীদের দ্বারা চিহ্নিত হওয়ার পর পলায়নের চেষ্টা করে, এ সময় মসজিদের পাশের একটি গলিতে নিজেকে বিস্ফোরিত করেছে আত্মঘাতী ঐ ব্যক্তি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আজ (শুক্রবার, ১৯শে অক্টোবর) ইসলামি প্রজাতন্ত্র ইরানের চাবাহার অঞ্চলে ইমাম হুসাইন (আ.) মুসাল্লায় (জুমআর নামাযের জন্য নির্ধারিত বিশেষ স্থান) আত্মঘাতী বোমাধারী এক ব্যক্তি প্রবেশ করতে চাইলে উপস্থিত রক্ষীদের দ্বারা চিহ্নিত হওয়ার পর পলায়নের চেষ্টা করে মসজিদের পাশের একটি গলিতে নিজেকে বিস্ফোরিত করেছে।

প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, এ ঘটনায় ‘মুর্ত্তাজা আসুদেহ’ ও ‘হামেদ বাযি’ নামক ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী (বাসিজ)-এর ২ জন সদস্য ও ছাত্র শহীদ হয়েছেন।

বলা হচ্ছে যে, আত্মঘাতী হামলাকারী ঐ ব্যক্তি সামরিক পোশাক পরে মোসাল্লার চেকপয়েন্ট ক্রস করতে চাইলে উপস্থিত স্বেচ্ছাসেবী বাহিনী, নিরাপত্তা বাহিনী ও জনগণ কর্তৃক চিহ্নিত হওয়ার পর পলায়নের চেষ্টা করে। পলায়নরত অবস্থায় আত্মঘাতী ঐ ব্যক্তি চাবাহার জেলার সাইয়্যেদুশ শোহাদা ক্লিনিকের সম্মুখে নিজেকে বিস্ফোরিত করে।

উল্লেখ্য, শহীদ মূর্ত্তাজা আসুদেহ চাবাহার সরকারী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র এবং শহীদ হামেদ বাযি ইরানের ওপেন ইউনিভার্সিটির কম্পিউটার বিভাগের ছাত্র।#