আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাকের নিরাপত্তা বিষয়ক এক সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, কাযেমাইন শহরের প্রাণকেন্দ্রে দু’টি বিস্ফোরণে ৭ ব্যক্তি নিহত এবং অপর ৩০ জন আহত হয়েছে।
কাযেমাইনের প্রাণ কেন্দ্র বাবুল দারওয়াজাহ এলাকার একটি সড়কে সামান্য দূরত্বে রাখা দু’টি বোমার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সাথে সাথে ঘটনাস্থল হতে আহতদেরকে হাসপাতালে স্থানান্তরিত করেছে চিকিত্সাকর্মীরা।#
১৯ অক্টোবর ২০১২ - ২০:৩০
News ID: 358252
বাগদাদের উত্তর অঞ্চলীয় শহর কাযেমাইনে দু’টি বিস্ফোরণে ৭ ব্যক্তি নিহত এবং প্রায় ৩০ এর অধিক ব্যক্তি আহত হয়েছে।