২১ অক্টোবর ২০১২ - ২০:৩০

আল-আরাবিয়া চ্যানেল কিছুক্ষণ পূর্বে জানিয়েছে যে, লেবাননের উত্তর অঞ্চলে গোলাগুলির ঘটনা ঘটেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আল-আরাবিয়া চ্যানেল হতে কিছুক্ষণ পূর্বে প্রচারিত এক বুলেটিনে বলা হয়েছে যে, লেবাননের উত্তর অঞ্চলে এক সংঘর্ষে ১ ব্যক্তি নিহত এবং অপর ৪ জন আহত হয়েছে।

বলাবাহুল্য, লেবাননের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা উইসাম আল হাসানকে হত্যার ঘটনার ধারাবাহিকতায় বিভিন্ন সরকারী কেন্দ্রের পাশে সংঘর্ষের ঘটনা ঘটে।#