আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞরা যে তথ্য প্রদান করেছেন তার ভিত্তিতে আরব, এশিয়া ও ইউরোপের ১১টি দেশ হতে ওয়াহাবীরা সিরিয়ার বিভিন্ন শহরে অবস্থান নিয়েছে এবং বর্তমানে তারা সিরিয়া অভ্যন্তরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
নাহরাইন নেট লিখেছে, গতকাল দামেস্কের ‘বাব তুমা’ এলাকায় বিস্ফোরণে খ্রিষ্টান প্রধান এ এলাকায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনা হতে প্রমাণিত হয় যে, ওয়াহাবী সালাফী দলগুলো খ্রিষ্টানদের মাঝে ভীতির সঞ্চার ও ত্রাস সৃষ্টি করতে এবং তাদেরকে স্বীয় বাসস্থান হতে অন্যত্র চলে যেতে বাধ্য করার লক্ষ্যে এ হামলা চালিয়েছে।
এছাড়া ইতিপূর্বে স্বয়ং জর্ডানের সালাফী মুভমেন্ট ঘোষণা করেছিল যে, এ মুভমেন্টের ২৫০ জন সদস্য বর্তমানে সিরিয়ার দামেস্ক হালাব, ইদলিব ও দারয়া শহরের বিভিন্ন সংঘর্ষে অংশগ্রহণ করছে, -এ স্বীকারোক্তি উগ্র সালাফীদের সিরিয়ায় ব্যাপক উপস্থিতির অন্যতম প্রমাণ।
এছাড়া ব্রিটিশ এক দৈনিক জানিয়েছে যে, সিরিয়ার সশস্ত্র সন্ত্রাসীদের সাথে ১০ জন ব্রিটিশ নাগরিকও বিভিন্ন সংঘর্ষে অংশ নিচ্ছে।
এদিকে সিরিয়া সরকার, ১০৮ জন বিদেশীর নামের একটি তালিকা জাতিসংঘের সাধারণ পরিষদের নিকট হস্তান্তর করেছে, যারা সিরিয়ার সামরিক বাহিনী ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযানে অংশগ্রহণের অভিযোগে সিরিয় সৈন্যদের কর্তৃক গ্রেপ্তার হয়েছে।
জাতিসংঘে সিরিয় প্রতিনিধি বাশার আল জাফারী জাতিসংঘের উদ্দেশ্যে লেখা পত্রে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার এ সকল লোকদের গ্রেপ্তারের কারণ উল্লেখ করেছেন।
সিরিয়ায় সশস্ত্র ব্যক্তিদের তত্পরতা অব্যাহত রয়েছে। সিরিয়ার সরকারী বাহিনী গতকাল হালাব ও এর পাশ্ববর্তী অঞ্চলসমূহ হতে সন্ত্রাসীদেরকে পিছু হটতে বাধ্য করার উদ্দেশ্যে পরিচালিত এক অভিযানে সৌদি দুই নাগরিক – আব্দুল ওয়াহেদ আল নাজফী ওরফে শেইখে ইনকিলাবিয়্যুন ও হামুদ আল উলইয়ান ওরফে আবি সালমি- এবং একজন কাতারের নাগরিক –রিয়াজ সুলাইমান আল নায়েফ- সহ উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসীকে হত্যা করেছে।#