২২ অক্টোবর ২০১২ - ২০:৩০

জায়নবাদী ইসরাইল পূনরায় গাজার উপর বিমান হামলা চালিয়েছে। এ হামলায় ২ জন ফিলিস্তিনী নিহত এবং অপর ২ জন আহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জায়নবাদী ইসরাইল গতকাল সোমবার (২২শে অক্টোবর) গাজার উত্তরে অবস্থিত ‘বাইত লাহিয়া’ গ্রামে এ বিমান হামলা চালায়।

জায়নবাদী ইসরাইলের বিমান বাহিনী প্রায়ই গাজার উপর বিমান হামলা চালায় এবং দাবী করে যে, এ পদক্ষেপ প্রতিরক্ষা বিষয়ক উদ্দেশ্যে চালানো হয়েছে। কিন্তু তাদের এ পদক্ষেপ অধিকাংশ সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং নির্দোষ ফিলিস্তিনীদের প্রাণহানীর কারণ হয়।#