বার্তা সংস্থা আবনা : আজ (বুধবার)থেকে পবিত্র হজ্ব শুরু হয়েছে। লাখো লাখো কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাববাইক' ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেছে মক্কা ও মিনা। এ বছর প্রায় ত্রিশ লাখ মুসলমান সৌদি আরবে হজ্ব করছেন।
আজ হাজীগণ ইহরাম বাঁধা অবস্থায় ৪/৫ দিনের প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে উচ্চস্বরে তালবিয়া পড়তে পড়তে মিনা অভিমুখে রওনা হয়েছেন। কাল ফজরের নামাজের পর আরাফাত ময়দানে গিয়ে অবস্থান করতে হবে। আরাফাত ময়দানে আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত থাকতে হবে।
সূর্যাস্তের পর মুযদালিফার উদ্দেশ্যে ত্যাগ করবেন আরাফাতের ময়দান। মুযদালিফায় পৌঁছে একই সঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। রাতে খোলা আকাশের নিচে রাতযাপন করবেন মুজদালিফায়। সেখান থেকে তারা কংকর সংগ্রহ করবেন মিনায় জামারায় প্রতিকী শয়তানকে নিক্ষেপের জন্য।
সকালে ফজরের নামাজ শেষে আবার ফিরে আসবেন মিনায়। জোহরের নামাজের পর প্রতিকী শয়তানকে কংকর নিক্ষেপ ও কোরবানি আদায় করে ইহরাম ত্যাগের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ করবেন। এর পর পবিত্র কাবা শরিফে বিদায়ী তওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন।# রেডিও তেহরান