২৬ অক্টোবর ২০১২ - ২০:৩০

গতকাল (শুক্রবার, ২৬শে অক্টোবর) মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। বাংলাদেশসহ এর প্রতিবেশী দেশসমূহে পবিত্র এ দিবসে পবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে আজ শনিবার।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল শুক্রবার মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। বাংলাদেশসহ এর প্রতিবেশী দেশসমূহে পবিত্র এ দিবসে পবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে আজ শনিবার।

পবিত্র এ দিনে বিশ্বের মুসলমানরা ঈদের জামাতে অংশগ্রহণের মাধ্যমে নামায আদায়ের পর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কুরবানী করে থাকেন। পবিত্র এ দিবস উপলক্ষে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার পক্ষ হতে বিশ্বের সকল মুসলমানদের প্রতি রইলো আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।#