২৬ অক্টোবর ২০১২ - ২০:৩০

সংবাদ সূত্রসমূহ কিছুক্ষণ পূর্বে ঘোষণা করেছে যে, ইরাকে এক বিস্ফোরণে ৫ জন ইরানি যায়ের শহীদ হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সংবাদ সূত্রসমূহ জানিয়েছে যে, বিস্ফোরণের শিকার ইরানিদের কাফেলাটি ব্যক্তিগত উদ্যোগে ইরাকের বিভিন্ন মাযার যেয়ারতের উদ্দেশ্যে এদেশ সফর করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে যে, ইরানি যায়েরদেরকে বহনকারী বাসটি সামেররা যেয়ারত শেষে বাগদাদে ফেরার পথে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হয়, এতে ১৯ জন যায়ের হতাহত হয়েছে। যাদের মধ্যে ৫ জন যায়ের শহীদ এবং অপর ১৪ জন আহত হয়েছে।

উল্লেখ্য, নিহত ঐ ৫ জন যায়েরের মাঝে ২ জন নারীও রয়েছেন।#