আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : দাগেস্তানের দক্ষিন অঞ্চলীয় একটি মসজিদের পেশ ইমাম ‘কালিমুল্লাহ আবরাগিমোভ’ ফজরের নামায আদায়ের পর এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন। চেচেনের পূর্বে অবস্থিত দাগেস্তানের অধিকাংশ জনগণ হচ্ছে মুসলমান এবং এ অঞ্চলে বিভিন্ন গোত্রের তত্পরতা রয়েছে।গত জুলাই মাসেও মাখাচ কালয়া অঞ্চলের মসজিদের সহকারী মুফতি, তার যাতায়াতের পথে পেতে রাখা এক বোমার বিস্ফোরণে ড্রাইভারসহ প্রাণ হারান।
বলাবাহুল্য, দাগেস্তানে সাম্প্রদায়িক ও জাতিগত দাঙ্গা লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে।#
২৯ অক্টোবর ২০১২ - ২০:৩০
News ID: 360908
দাগেস্তানের দক্ষিন অঞ্চলের এক পেশ ইমাম সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন। তিনি ফজরের নামায আদায়ের পর সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হয়েছেন।