৩১ অক্টোবর ২০১২ - ২০:৩০

উগ্র বৌদ্ধদের সহিংসতার শিকার হয়ে গৃহহীন হয়েছে মিয়ানমারের ২২ হাজারেরও অধিক মুসলমান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জাতিসংঘের এক প্রতিবেদনে মিয়ানমারের ২২ হাজার মুসলমানের গৃহহারা হওয়ার কথা উল্লেখ করে বলা হয়েছে যে, এদেশের মুসলমানদের প্রায় ৪ হাজার ৬৬৫টি বাড়ী, মুসলিম অধ্যুষিত এলাকায় উগ্র বৌদ্ধদের হামলায় ধ্বংস হয়ে গেছে।

মিয়ানমার সরকারের মুখপাত্র জানিয়েছেন, প্রায় ৬ হাজার লোক সমুদ্র পথে ‘রাখাইন’ প্রদেশের কেন্দ্রীয় শহর সিত্তুয়ি’তে এসে পৌঁছেছে, কিন্তু তাদেরকে শরণার্থী শিবিরে স্থানান্তরের অনুমোদন এখনও প্রদান করা হয়নি।

এদিকে জাতিসংঘের হিউম্যান রাইটস ওয়াচ মনে করছে, মিয়ানমার সহিংসতার বিষয়ে অফিশিয়াল রিপোর্ট যে পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে তারচেয়ে অধিক সংখ্যক মুসলমান এতে ক্ষতিগ্রস্থ হয়েছে।#