২ নভেম্বর ২০১২ - ২০:৩০

আল কায়েদার সাথে সম্পৃক্ত সিরিয় বিদ্রোহীরা তাদের অপরাধকর্মের ধারাবাহিকতায় সিরিয় বাহিনী’র সাথে তাদের সংঘর্ষের পাশ্ববর্তী একটি এলাকার ৭০ জন বেসামরিক সিরিয়কে হত্যা করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আল কায়েদার সাথে সম্পৃক্ত সন্ত্রাসীরা সিরিয়ায় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ইদলিব প্রদেশের আল-তারেমাহ অঞ্চলের অন্তর্ভুক্ত একটি এলাকায় হামলা চালিয়ে ৭০ জন বেসামরিক লোককে হত্যা করেছে; যাদের অধিকাংশই ছিল নারী ও পুরুষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে, সশস্ত্র সিরিয় বিদ্রোহীরা উক্ত এলাকায় প্রবেশ করে বাড়ীতে বাড়ীতে ঢুকে নিরীহ জনতার উপর ব্রাশ ফায়ার করে তাদেরকে হত্যা করেছে এবং এ হত্যাকাণ্ডের শিকার অধিকাংশরাই হচ্ছে নারী এবং শিশু। তারা নৃশংস এ পদক্ষেপের মাধ্যমে গণমাধ্যমসমূহের সামনে সিরিয়ার সরকারী বাহিনীকে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করার চেষ্টা চালাচ্ছে।

গতকাল হারেম অঞ্চলের পার্শ্ববর্তী একটি এলাকায় সিরিয়া বাহিনী’র সাথে সশস্ত্র সন্ত্রাসীদের সংঘর্ষ বাঁধে।

এদিকে আল কায়েদা সন্ত্রাসীরা হারেম অঞ্চলের অন্যতম একটি ঐতিহাসিক দূর্গে হামলা চালানোর চেষ্টা চালালে সরকারী সৈন্যদের প্রতিরোধের মুখে তাদের হামলা ব্যর্থ হয়, এ সংঘর্ষে ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

উল্লেখ্য, গত পরশু ইদলিব শহরে শান্তিপূর্ণ একটি মিছিলে সন্ত্রাসীদের গুলিতে ২৫ ব্যক্তি প্রাণ হারিয়েছে।#