৮ নভেম্বর ২০১২ - ২০:৩০

পাকিস্তানে আহলে বাইত (আ.) এর অনুসারীদেরকে একের পর এক হত্যা করা হলেও এদেশের কর্তৃপক্ষ বিষয়টির প্রতি কোন গুরুত্বই দিচ্ছে না এবং এ সহিংসতা বন্ধের লক্ষ্যে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করছে না। দুঃখজনকভাবে সরকারের নিরবতার সুযোগে এ হত্যাকাণ্ড পরিচালনাকারী বিভিন্ন সন্ত্রাসী দল আরো নব উদ্যোমে তাদের শিয়া হত্যা মিশন অব্যাহত রেখেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গত ৩ দিনে (৮ই অক্টোবরের রিপোর্ট) পাকিস্তানের উগ্রতাবাদী জঙ্গী সংগঠন সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হাতে এদেশের ১৮ জন শিয়া মুসলিম শহীদ হয়েছেন। এদের মধ্যে ৯ জন গত ২৪ ঘন্টায় শহীদ হয়েছেন।

প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে গতকাল (বুধবার, ৭ই অক্টোবর) করাচী’র চৌরাঙ্গী অঞ্চলে সিপাহে সাহাবা সন্ত্রাসীরা একটি গাড়ীকে উদ্দেশ্যে গুলি চালালে একজন শিয়া যুবক শহীদ এবং অপর ২ জন আহত হয়েছে। ‘যুহাইরা হুসাইনে’র পুত্র ‘সাজ্জাদ হুসাইন রাজাভী’ (৩৮) তার দুই ভাইয়ের সাথে (জাওয়াদ হুসাইন ও রেজা হাসান) সফরে ছিলেন। এ সময় তাদের উপর সিপাহে সাহাবা সন্ত্রাসীরা হামলা চালায়। এ হামলায় সাজ্জাদ হুসাইন শহীদ এবং তার অপর দুই ভাই গুরুতর আহত হয়েছেন।

 

জামাতা ও ভাতিজাসহ একটি ইমামবাড়ীর তত্ত্বাবধায়ের শাহাদাত

এদিকে জামাই (রাজাব আলী) ও ভাতিজা (ফারহান আলী) সহ এক ইমামবাড়ীর তত্ত্বাবধায় ‘মালেক শাহ’ গত মঙ্গলবার ৬ই অক্টোবর করাচী শহরের মুশাররাফ কলোনী হতে সন্ত্রাসীদের কর্তৃক অপহৃত হন। গতকাল বুধবার (৭ই অক্টোবর) সকালে তাদের লাশ পাওয়া গেছে। এ সময় তাদের শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্নও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে, সন্ত্রাসী অপহৃত এ ৩ শিয়ার উপর অমানবিক নির্যাতনের পর তাদেরকে হত্যা করেছে।

 

করাচীতে আরো ৩ শিয়ার শাহাদাত

করাচী হতে প্রাপ্ত অপর প্রতিবেদনে বলা হয়েছে যে, সিপাহে সাহাবা সন্ত্রাসীরা করাচী’র পশ্চিমে অবস্থিত ‘আওরাঙ্গী’ বিকল্প সিটির ‘নিশানে হায়দার’ এলাকায় গুলি করে দুই জন শিয়া মুসলিমকে হত্যা করেছে। উল্লেখ্য, আওরাঙ্গী অঞ্চল বেশ কিছুদিন যাবত শিয়া বিরোধী বিভিন্ন সন্ত্রাসী দলের গোপন আস্তানায় পরিণত হয়েছে। তালেবান লাশকারে ঝাঙ্গাভীসহ অন্যান্য সন্ত্রাসী দলের সদস্যরা এ এলাকায় এসে ভীড় জমিয়েছে।

এদিকে সিপাহে সাহাবা সন্ত্রাসীদের গুলিতে করাচী’র ‘মেগা পুলিস’ অঞ্চলে আর ১ শিয়া মুসলিম শহীদ হয়েছেন। আব্দুল হুসাইন লাওখান্দওয়ালা’র পুত্র শাহবান আলী (৫০) করাচী জনবহুল একটি এলাকা দোকানের মালিক। তিনি ওয়াহাবী সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন।

আবনা প্রতিবেদক আরো জানিয়েছে যে, আজ বৃহস্পতিবার (গতকাল) ৮ই অক্টোবর সকালে করাচী আওরাঙ্গী অঞ্চলে শিয়াদেরকে বহনকারী একটি গাড়ীতে গুলি চালানোর ঘটনায় নাজ্জাম আব্বাস (২৬) ও নিসার মাহদী (৩৫) নামক দুই শিয়া যুবক শহীদ হয়েছেন। এ দুই শহীদ তাদের কর্মক্ষেত্রে যাওয়ার সময় তাকফিরী সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে প্রাণ হারান।

বলাবাহুল্য, পাকিস্তানি শিয়া মুসলিমদের বিরুদ্ধে এদেশের বিভিন্ন সন্ত্রাসী দল ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড ঘটালেও এদেশের সরকার এর বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করছে না। এ সকল সহিংসতার বিরুদ্ধে সরকারকে নিরব বসে থাকতে দেখে সন্ত্রাসী দলগুলো নব উদ্যোমে শিয়া বিরোধী হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে।#