বার্তা সংস্থা আবনা : ইরান বলেছে, দেশটিতে জল, স্থল বা আকাশপথে যেভাবেই আগ্রাসন হোক না কেনো তার কঠোর জবাব দিতে তেহরান প্রস্তুত রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ বলেছেন, "কোনো বিদেশি বিমান আমাদের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।"
পারস্য উপসাগরের আকাশে ইরানের দু'টি জঙ্গীবিমান একটি মার্কিন পাইলটবিহীন বিমান বা ড্রোনে গুলি চালিয়েছে বলে ওয়াশিংটন দাবি করার পর তেহরান এ প্রতিক্রিয়া জানালো।#রেডিও তেহরান