১২ নভেম্বর ২০১২ - ১৬:৫৫

দামেস্কের রীফ অঞ্চলের সাইয়্যেদা যায়নাব এলাকার উপর রকেট হামলাকারী সশস্ত্র সন্ত্রাসীদের একটি দলকে ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয় বাহিনী। সংঘর্ষে তাদের ব্যবহৃত গাড়ী ধ্বংস হয়ে যায় এবং তাদের নিকট বিদ্যমান অস্ত্র-শস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয় বাহিনী’র সাথে সশস্ত্র বিদ্রোহীদের এ দলটির সাইয়্যেদা যায়নাব (সা. আ.) এলাকায় সংঘর্ষে বাধে। এ ঘটনায় ১৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

এদিকে দামেস্কের রিফ অঞ্চলকে সন্ত্রাসীদের আধিপত্ব থেকে মুক্ত করার অভিযান অব্যাহত রেখেছে সরকারী বাহিনী। হালাবের শেইখ সাঈদ অঞ্চলে নিরাপদ বলে ঘোষণা করেছে দেশটির সামরিক বাহিনী।

এদিকে দামেস্কের রীফ অঞ্চলের আল-যুবাইর এবং পূর্ব রীফুল গাওতা ও দামেস্কের মধ্যবর্তী জৌবার অঞ্চলে সন্ত্রাসীদের আস্তানায় এদেশের নিরাপত্তা বাহিনী’র হামলায় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। হালাবের আল-শেইখ অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের উপর হামলা চালিয়ে তাদের বেশ কয়েজনকে হত্যা করে এ অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সিরিয় সৈন্যরা। এছাড়া সন্ত্রাসীদের হাত থেকে বিভিন্ন এলাকা মুক্ত করার উদ্দেশ্যে পরিচালিত বিভিন্ন অভিযানে সিরিয়ার কথিত ফ্রিডম আর্মির ১০ জন শীর্ষস্থানীয় নেতা গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে।#