১৩ নভেম্বর ২০১২ - ১৬:৫৭

গতপরশু পাকিস্তানের করাচীর দু’টি স্থানে সন্ত্রাসী হামলায় পিতা ও ২ পুত্রসহ ৪ জন শহীদ হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতপরশু (১১ই নভেম্বর) সিপাহে সাহাবা সন্ত্রাসীরা কারাচীর দু’টি স্থানে হামলা চালিয়ে ৪ জন শিয়াকে হত্যা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, করাচীর জনাকীর্ণ এলাকায় অবস্থিত শাহে নাজাফ ইমামবাড়ীর সম্মুখে সিপাহে সাহাবা সন্ত্রাসীরা মোখতার যায়দী নামক এক শিয়াকে হত্যা করেছে তার পিতার নাম হুসাইন। সশস্ত্র সন্ত্রাসীরা জনতার উদ্দেশ্যে এলোপাতাড়ী গুলি চালায়, এ সময় শহীদ মুখতার যায়দীর মাথায় চারটি গুলি বিদ্ধ হয় এবং তিনি ঘটনাস্থলে শহীদ হন।

এদিকে করাচীর অন্য এক এলাকায় তাকফিরী সিপাহে সাহাবা সন্ত্রাসীরা পিতা ও তার দুই পুত্রকে হত্যা করেছে।

প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়েছে যে, সশস্ত্র সন্ত্রাসীরা করাচীর আওরাঙ্গী টাউন এলাকায় হামলা চালিয়ে জাররার হুসাইন (পিতা), সাজ্জাদ ও এমাদ (পুত্র) কে হত্যা করেছে। এ ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক লোক আহত হয়েছেন।#