আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাকিস্তানের শিয়াদের বিরুদ্ধে সহিংসতার ধারাবাহিকতায় আহলে বাইত (আ.) এর ৪ জন অনুসারী সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন।
গতপরশু সোমবার (১২ই অক্টোবর) পাকিস্তানের কোয়েটা শহর হতে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত ‘মাচ’ এলাকায় উগ্রতাবাদী ওয়াহাবী গোষ্ঠী সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলায় ৪ জন শিয়া শহীদ হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা এ সন্ত্রাসী হামলা সম্পর্কে জানিয়েছেন যে, মোটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা কয়েকটি দোকানের উদ্দেশ্যে গুলি চালায়, হামলার শিকার ঐ সকল দোকানের মালিক ছিল হাজারা সম্প্রদায়ের শিয়ারা। সিপাহে সাহাবা সন্ত্রাসীদের এ হামলায় ৪ জন শহীদ এবং ১ জন আহত হয়েছে। মাচ অঞ্চলের প্রশাসক ‘আতেফ নাবী’ এ হামলা ও এতে হতাহতদের বিষয়টি সত্যায়িত করেছেন। এদিকে গত রবিবার করাচীর বিভিন্ন স্থানে সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলায় ৪ জন শিয়া মুসলিম শহীদ হয়েছেন।
উল্লেখ্য, উগ্রতাবাদী ওয়াহাবী গোষ্ঠী সিপাহে সাহাবা সন্ত্রাসীদের এ ধরণের হামলার বিপরীতে পাকিস্তান সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করে এবং দেশটির সরকার এ সকল সহিংস হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে কার্যকর কোন পদক্ষেপই গ্রহণ করে না।#