আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইমাম হুসাইন (আ.) ও তাঁর পরিবারের উপর বয়ে যাওয়া মুসিবত এবং তাঁর কালজয়ী বিপ্লব স্মরণে বাংলাদেশের বিভিন্ন জেলা শহর ও গ্রামে আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে শোক মজলিশ ও আযাদারী অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে শোক মজলিশ অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার প্রধান শোক মজলিশগুলো অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রীয় ইমামবাড়ী হুসাইন দালান, মীরপুর, মুহাম্মাদপুর, পল্টন ও মগবাজারসহ অন্যান্য স্থানে অবস্থিত ইমামবাড়ীতে।
খুলনা : খুলনার আলতাপোল লেনস্থ ইমামবাড়ী কাসরে হুসাইনী’তে ইমাম হুসাইন (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিশের আয়োজন করা হয়েছে। এছাড়া শহরের খালিশপুরে অবস্থিত ইমামবাড়ীতে বিশেষ শোক মজলিশের আয়োজন করা হয়েছে।
যশোর : যশোর সদরে অবস্থিত ইমামবাড়ীসহ শার্শা থানার ৩টি এবং বেনাপোলের একটি ইমামবাড়ীতে শোক মজলিশের আয়োজন করা হয়েছে।
সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের দু’টি স্থানে এবং পাটকেলঘাটা, পারুলিয়া, দেবহাটা ও নূরনগরে পৃথক পৃথক শোক মজলিশের আয়োজন করা হয়েছে।
এদিক রাজশাহী ও চট্টগ্রাম, বগুড়া, দিনাজপুর, নিলফামারী ও রংপুরের বেশ কয়েকটি স্থানে শোক মজলিশের আয়োজন করা হয়েছে। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন জেলায়ও শোক মজলিশ অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, ১০ দিন ব্যাপী এ শোক অনুষ্ঠান; শোক মজলিশ, আযাদারী, মার্সিয়া পাঠ, কুরআন তেলাওয়াত, ৯ই মহররম রাত্রী জাগরণ এবং মাতম ও শোক মিছিল ইত্যাদি কর্মসূচী’র মধ্য দিয়ে পালিত হচ্ছে।#