১৯ নভেম্বর ২০১২ - ১২:২৭

অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা ষষ্ঠ দিনের মতো চলছে।

 

বার্তা সংস্থা আবনা : অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা ষষ্ঠ দিনের মতো চলছে। আজ (সোমবার) এ পর্যন্ত ইসরাইলি বিমান হামলায় ১ শিশুসহ ছয় ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গত বুধবার থেকে হামলায় এ নিয়ে অন্তত ৯০ জন ফিলিস্তিনি মর্মান্তিকভাবে নিহত হলেন। এরই মধ্যে আহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে।

এদিকে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী বলেছে, গত বুধবার থেকে এ পর্যন্ত গাজায় এক হাজার তিনশ' ৫০ দফা হামলা করেছে তারা।

ইসরাইলি জঙ্গী বিমানগুলো আজ গাজার দক্ষিণ প্রান্তে অবস্থতি রাফাহ শহরের উপর পৈশাচিক হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরাইলি ড্রোনগুলো আজ গাজার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওপর বোমাবর্ষণ করেছে। এ ছাড়া গাজার ফুটবল স্টেডিয়ামটিও ড্রোনের হামলার হাত থেকে রেহাই পায়নি।

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ছোঁড়া দু'টি রকেট আজ ইসরাইলে এশকল শহরে এবং পাঁচটি রকেট অ্যাশকেলন শহরে আঘাত হেনেছে। এ ছাড়া,গাজা থেকে নিক্ষিপ্ত রকেট বি'য়ার শেবা এবং গান ইয়াভেন শহরেও আঘাত হেনেছে। এ দিকে,  লোহিত সাগরের উত্তর প্রান্তে অবস্থিত ইসরাইলি পর্যটন শহরে ইয়ালাতে থেকেও প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।#রেডিও তেহরান