২২ নভেম্বর ২০১২ - ২০:৩০

চুক্তি লঙ্ঘনকারী হিসেবে কুখ্যাত ইসরাইল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজা সীমান্তে আবার গুলি চালিয়েছে। এতে অন্তত এক ফিলিস্তিনি কৃষক শহীদ এবং অপর ১০ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা আবনা: চুক্তি লঙ্ঘনকারী হিসেবে কুখ্যাত ইসরাইল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজা সীমান্তে আবার গুলি চালিয়েছে। এতে অন্তত এক  ফিলিস্তিনি কৃষক শহীদ এবং অপর ১০ জন আহত হয়েছেন।

গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) খান ইউনুস শহরের পূর্বে খুজা গ্রামে ইহুদিবাদী সেনাদের গুলিতে ২১ বছর বয়সী এক কৃষক শহীদ হন।

ফিলিস্তিনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, আনোয়ার আব্দুল হাদি কোদিহ নামের ওই কৃষক সীমান্ত সংলগ্ন কৃষি জমিতে কাজ করতে গেলে  তার ওপর গুলি চালায় ইসরাইলি সেনারা। এ সময় তার সঙ্গে থাকা ১০ কৃষকও গুলিবিদ্ধ হয়। তবে, যুদ্ধবিরতি লঙ্ঘনকারী ইসরাইল এ ঘটনার কথা স্বীকার করেনি। গত বুধবার মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দু’পক্ষ।

গত আট দিন ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনে নারী ও শিশুসহ ১৬০ জন শাহাদাত বরণ করেন। এছাড়া, আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।

অপরদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলায় এক ইসরাইলি সেনাসহ পাঁচ ইহুদিবাদী নিহতের খবর পাওয়া গেছে।#রেডিও তেহরান