আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল মঙ্গলবার (২৭শে ডিসেম্বর) ইরাকের বিভিন্ন অঞ্চলে ৮টি গাড়ী বোমার বিস্ফোরণে কমপক্ষে ২৯ ব্যক্তি নিহত এবং অপর ১২৬ জন আহত হয়েছে।
সিরিয়াল এ বিস্ফোরণের ঘটনার প্রথম বিস্ফোরণটি কারকুকে ঘটানো হয়। এ শহরে ৩টি গাড়ী বোমার বিস্ফোরণে অন্তত ৪ ব্যক্তি নিহত এবং অপর ৪১ জন আহত হয়েছে।
আল-আনবার প্রদেশের দু’টি অঞ্চলে দু’টি গাড়ী বোমার বিস্ফোরণে ৬ ব্যক্তি নিহত এবং ১৩ জন আহত হয়েছে।
এছাড়া বাগদাদের ৩টি শিয়া মসজিদের বাইরে ঘটানো ৩টি গাড়ী বোমার বিস্ফোরণে কমপক্ষ ১৯ জন প্রাণ হারিয়েছে, এ ঘটনায় ৭২ ব্যক্তি আহত হয়েছে।
প্রথম বিস্ফোরণটি বাগদাদের উত্তর-পশ্চিম অঞ্চলীয় অঞ্চল শো’লায় অবস্থিত ‘আল-যাহরা’ মসজিদের সম্মুখে ঘটানো হয়। এতে ৮ ব্যক্তি নিহত এবং অপর ২১ জন আহত হয়। দ্বিতীয় বিস্ফোরণটি বাগদাদের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত ‘আলী পাশা’ মসজিদে বিস্ফোরিত হয়; এতে ৬ ব্যক্তি নিহত এবং ৩২ জন আহত হয়েছে। তৃতীয় বিস্ফোরণটি বাগদাদের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত হুররিয়্যাহ অঞ্চলে অবস্থিত ‘সুদানী’ মসজিদের সম্মুখে ঘটে; এতে অন্তত ৫ ব্যক্তি নিহত এবং ১৯ জন আহত হয়েছে।
উল্লেখ্য, (গতকাল) এ রিপোর্ট লেখা অবধি কোন দলই এ বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি, তবে ইরাক পুলিশ সিএনএনকে জানিয়েছে যে, এ বিস্ফোরণের সাথে আল-কায়েদা জড়িত।#