বার্তা সংস্থা আবনা : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হত্যার জন্য বোমা হামলার পরিকল্পনা নিয়েছিল উত্তর আয়ারল্যান্ডবাসী!
চলতি সপ্তাহে হিলারি উত্তর আয়ারল্যান্ড সফর করেন। কিন্তু আয়ারল্যান্ডে পৌঁছানোর আগ মুহূর্তে দু'টি গাড়ি বোমা উদ্ধার করা হয়। প্রথম বোমাটি উদ্ধার করে পুলিশ সার্ভিস অব নরদার্ন আয়ারল্যান্ড বা পিএসএনআই। এ ঘটনায় সেখান থেকে চারজনকে আটক করা হয়। এর কয়েক ঘণ্টা পর দ্বিতীয় বোমা উদ্ধার করা হয়-কো ডাউন এলাকার একটি পোস্ট বক্সের কাছ থেকে। ব্রিটিশ গণমাধ্যম এ খবর দিয়েছে।
তবে, শেষ পর্যন্ত হিলারি ক্লিনটনের আয়ারল্যান্ড সফর নির্বিঘ্ন হয়। সফরের সময় তিনি উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার পিটার রবিনসন এবং ডেপুটি ফার্স্ট মিনিস্টার মার্টিন ম্যাকগুইনেসের সঙ্গে বেলফাস্টের স্টরমন্ট ক্যাসেলে বৈঠক করেন।
অর্থনৈতিক সহযোগিতা ও শান্তি প্রক্রিয়া ছিল এ বৈঠকের মূল বিষয়বস্তু।
উত্তর আয়ারল্যান্ডে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক উত্তেজনা চলছে। এ ছাড়া, দীর্ঘদিন সেখানে জাতিগত সহিংসতা চলেছে এবং যেকোনো সময় আবার তা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।# রেডিও তেহরান