১৭ ডিসেম্বর ২০১২ - ২০:৩০

মুসলমানদের নবী হওয়ার দাবীদ্বার এক মিথ্যুককে গ্রেপ্তার করেছে ইন্দোনেশিয়া পুলিশ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইন্দোশিয়ার দৈনিক জাকার্তা গ্লোব লিখেছে যে, দেশের ব্রানোটো শহরের ‘পূর্ব কালিমানতান’ এলাকা হতে সৈয়দ মুহাম্মাদ (৪৮) নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও সে নিজেই জানতো যে, যা কিছু সে বলছে তা সবই ইসলাম ধর্মের বিধান পরিপন্থী তা সত্ত্বেও নিজেকে মুসলমানদের নবী বলে ঘোষণা করেছিল।

কুটা তাইমুর অঞ্চলের পুলিশ সুপার জানিয়েছেন : মিথ্যা নবুয়্যতের দাবীদ্বার এ ব্যক্তি গুনাহ্ হতে পবিত্র করে দেওয়ার বিনিময়ে তার সমর্থকদের নিকট হতে অর্থের দাবী জানাতো। যদি তার কোন সমর্থক তার দাবীকৃত অর্থ দিতে অপারগত হত তবে অর্থের পরিবর্তে তার স্ত্রীর সাথে জোরপূর্বক দৈহিক সম্পর্ক স্থাপন করতো গ্রেপ্তারকৃত ঐ ব্যক্তি।

উক্ত গ্রামের জনৈক ব্যক্তির নিকট হতে গুনাহ হতে পবিত্র হওয়ার বিনিময়ে ১৭৬০০ ডলার গ্রহণ করার অভিযোগে নবুয়্যতের মিথ্যা দাবীদ্বার এ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পুলিশ এ বিষয়টিও উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে যে, যারা অর্থ প্রদানে ব্যর্থ হত সে তাদের স্ত্রীদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করতো। মিথ্যা নবুয়্যতের দাবীদ্বার এ ব্যক্তিকে প্রতারণা, চাঁদাবাজী ও জালিয়াতী’র অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।#