২৬ ডিসেম্বর ২০১২ - ২০:৩০

ইহুদিবাদী ইসরাইল ঘোষণা করেছে- তারা মিশর সীমান্তে নতুন করে আরো এক ব্রিগেড সেনা মোতায়েন করেছে।

 

ইরানবার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইল ঘোষণা করেছে- তারা মিশর সীমান্তে নতুন করে আরো এক ব্রিগেড সেনা মোতায়েন করেছে। এ নিয়ে মিশর সীমান্ত বরাবর অবৈধ এ রাষ্ট্রটি তিন ব্রিগেড সেনা মোতায়েন করল।

ইসরাইলি সেনা কর্মকর্তারা জানিয়েছেন, লোহিত সাগরের উত্তর তীরবর্তী এইলাত শহরের কাছে নতুন এ সেনা ব্রিগেড মোতায়েন করা হয়েছে। তারা দাবি করছেন, মিশর থেকে অনুপ্রবেশ ঠেকাতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডার জেনারেল তাল রুসো বলেন, আঞ্চলিক ব্রিগেডের গঠন এবং অভিযানের ধরনসহ সামরিক বাহিনীতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। তিনি আরো জানান, আগামী জানুয়ারি মাসে মিশর সীমান্তের ২৪০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন করে বেড়া দেয়ার কাজ শুরু হবে।

গত আগস্ট মাসে ইসরাইল মিশরের সিনাই উপত্যকায় সেনা পাঠিয়েছিল। সে সময় তেল আবিব দাবি করেছিল- সন্ত্রাসবিরোধী ততপরতা মোকাবেলার জন্য মিশরের ভূখণ্ডে সেনা পাঠানো হয়েছিল।#রেডিও তেহরান