বার্তা সংস্থা আবনা : ইয়েমেনের বন্দরে ইরানের অস্ত্রবাহী জাহাজ আটক হয়েছে বলে যে খবর বের হয়েছে তা নাকচ করে দিয়েছেন দেশটির নৌবাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম রেজা বিগাম।
তিনি আজ (রোববার) বলেছেন, "আমি এ রিপোর্ট নিশ্চিত করছি না এবং আমি মনে করি এ ধরনের অনেক রিপোর্ট রাজনৈতিক খেলার অংশ হিসেবে করা হয়।"
গতকাল ব্রিটেনভিত্তিক আরবি দৈনিক আশ-শারকুল আওসাত খবর দিয়েছে- সালিফ বন্দর থেকে ইয়েমেনের নৌবাহিনী অস্ত্রবাহী একটি ইরানি জাহাজ আটক করেছে।
ইরানের চলমান নৌ মহড়া বেলায়াত-৯১'র কথা উল্লেখ করে গোলাম রেজা বিগাম বলেন, মহড়া শুরুর পর এ এলাকায় বিদেশি কোনো জাহাজ কিংবা নৌযান ঢোকার ঘটনা ঘটেনি।
গত শুক্রবার থেকে ইরানের নৌবাহিনী ছয় দিনব্যাপী নৌমহড়া শুরু করেছে এবং পারস্য উপসাগর, ওমান সাগর, এডেন উপসাগর ও ভারত মহগাসাগরের দশ লাখ বর্গকিলোমিটার এলাকা নিয়ে এ মহড়া চলছে।#রেডিও তেহরান