’
বার্তা সংস্থা আবনা : মিশরের ইখওয়ানুল মুসলেমিনের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি বলেছে, আগামী এক দশকের কম সময়ের মধ্যে ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে।
ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি’র উপ প্রধান এসাম আল এরিয়ান ব্রিটেনের দৈনিক টেলিগ্রামকে দেয়া সাক্ষাতকারে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ফিলিস্তিন জবর দখলকারীদের মধ্যপ্রাচ্য ত্যাগ করা ও ফিলিস্তিনিদেরকে প্রত্যাবর্তন করতে দেয়া উচিত। এ সময় তিনি মন্তব্য করেন, দখলদার ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের নিজ দেশে ফিরে আসার অধিকারের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
ইসরাইলের ইহুদিবাদী আদর্শের ইতি ঘটছে মন্তব্য করে তিনি বলেন, যারা ভবিষ্যত আঁচ করতে পারেন তারাই বুঝতে পারছেন যে, এক দশক বা তার চেয়ে কম সময়ের মধ্যে ইহুদিবাদী ইসরাইল ধ্বংস হয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি, ফিলিস্তিনি জনগণ তাদের ভূমিতে ফিরে আসতে পারবে।#রেডিও তেহরান