১৩ জানুয়ারি ২০১৩ - ১৭:১৮

গতরাতে –শনিবার, ১২ই জানুয়ারী- অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসা আল-রেজা (আ.) এর শাহাদাতের সন্ধ্যায় বাহরাইনের স্বৈরাচারী সরকারের সৈন্যদের ছোঁড়া বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শহীদ হলেন আলহাজ্ব হাবিব ইব্রাহিম আব্দুল্লাহ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ৮৮ বছরের বৃদ্ধ ‘আলহাজ্ব হাবিব ইব্রাহিম আব্দুল্লাহ’ বাহরাইনের মালিকিয়াহ অঞ্চলের বাসিন্দা। তিনি গতরাতে (শনিবার, ১২ই জানুয়ারী) স্বৈরাচারী সরকারী বাহিনী’র ছোঁড়া বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শহীদ হন।

বাহরাইনের আল-উইফাক ইসলামিক সোসাইটি এক বিবৃতি প্রদানের মাধ্যমে আলহাজ্ব হাবিব ইব্রাহিম আব্দুল্লাহ’র শাহাদাতে শোক জ্ঞাপন করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আলহাজ্ব হাবিব স্বৈরাচারী বাহিনী’র ছোঁড়া বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন।

আল-উইফাক ইসলামিক সোসাইটি বাহরাইনের জনগণকে মালিকিয়াহ অঞ্চলে অনুষ্ঠিত শহীদের জানাযায় অংশগ্রহণের প্রতি আহবান জানিয়েছে। শহীদের জানাযা আজ –রবিবার, ১৩ই জানুয়ারী- বাহরাইনের মালিকিয়াহ অঞ্চলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাহরাইনের স্বৈরাচারী সরকারের বাহিনী কর্তৃক ছোঁড়া নিষিদ্ধ ও বিষাক্ত এ সব গ্যাস নিরাপরাধ বাহরাইনের জীবন কেড়ে নিচ্ছে। বাহরাইনের জনগণ নিজেদের স্বাধীনতা ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করছে। আর স্বৈরাচারী বাহিনী নির্মমভাবে তাদের উপর বিষাক্ত গ্যাস ছুঁড়ছে।

আলহাজ্ব হাবিব ইব্রাহিমের সাথে তার নাতীও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গুরুতর আহত হয়েছে, তার ৯ বছরের নাতী বর্তমানে প্রচণ্ড শ্বাস কষ্টে ভুগছে। বর্তমানে সে বাহরাইনের বাইরে অন্য দেশে চিকিত্সার নিচ্ছে।

উল্লেখ্য, আলহাজ্ব হাবিব ইব্রাহিম আব্দুল্লাহ’র শাহাদাতের মধ্য দিয়ে বাহরাইনের গণবিপ্লবে এ পর্যন্ত ৯৯ জন ব্যক্তি শহীদ হলেন।#