১৪ জানুয়ারি ২০১৩ - ২০:৩০

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র কমিটির সদস্য ইব্রাহীম আগা-মোহাম্মাদি বলেছেন, সৌদি আরব ও পশ্চিমা কোনো কোনো দেশ সম্মিলিতভাবে ইরাকের জাতীয় ঐক্যে ফাটল ধরাতে চাইছে।

বার্তা সংস্থা আবনা : ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র কমিটির সদস্য ইব্রাহীম আগা-মোহাম্মাদি বলেছেন, সৌদি আরব ও পশ্চিমা কোনো কোনো দেশ সম্মিলিতভাবে ইরাকের জাতীয় ঐক্যে ফাটল ধরাতে চাইছে। এর মাধ্যমে তারা ইরাকে ভেঙে ফেলতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি।

ইব্রাহীম আগা-মোহাম্মাদি আরো বলেন, আরব ও পশ্চিমা কোনো কোনো দেশ সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে।

গত বছরের ২৩ ডিসেম্বর থেকে ইরাকে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বাগদাদ বলেছে, এ জাতীয় বিক্ষোভের পেছনে বিদেশি হাত রয়েছে।#রেডিও তেহরান