১৬ জানুয়ারি ২০১৩ - ২০:৩০

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ইরানের জনগণ জানে যে, পশ্চিমা বলদর্পি শক্তিগুলো তাদেরকে আত্মসমর্পণ করার জন্য চাপ সৃষ্টি করছে।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ইরানের জনগণ জানে যে, পশ্চিমা বলদর্পি শক্তিগুলো তাদেরকে আত্মসমর্পণ করার জন্য চাপ সৃষ্টি করছে। কিন্তু, ইরানের জনগণ নিষেধাজ্ঞা প্রতিরোধ করবে; আত্মসর্পণ করবে না।

ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা কর্মকর্তাদেরকে দেয়া সাক্ষাতে সর্বোচ্চ নেতা এ কথা ঘোষণা করেন। তিনি বলেন, "অবরোধ আরোপ এবং চাপ বাড়িয়ে বলদর্পি শক্তিগুলো ইরানি জাতিকে আত্মসমর্পণ করতে বাধ্য করার চেষ্টা করছে। কিন্তু, দেশের জনগণ এসব দুর্দশা ও দুঃখকষ্ট প্রতিরোধ করবে কারণ তারা শত্রুর ষড়যন্ত্র এবং তাদের কৌশলগত লক্ষ্য সম্পর্কে জানে। ইরানের জনগণ সঠিক বোঝাপড়ার ভিত্তিতেই কাজ করে থাকে।"

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, সমস্ত চাপ ও শত্রুর ষড়যন্ত্র সত্ত্বেও আল্লাহর রহমতে ইরানের ইসলামি সরকার আজ ৩৪ বছর পর আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদা লাভ করেছে; সেইসঙ্গে দিন দিন ক্ষমতা ও প্রভাবশালী হয়ে উঠেছে।

২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচন-পরবর্তী ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, শত্রুরা মনে করেছিল দশক ধরে নানা ষড়যন্ত্র করার ফল তারা এবার পাবে। কিন্তু ইরানের জনগণ দৃশ্যপটে নেমে আসে এবং আন্তর্জাতিক ও তাদের অভ্যন্তরীণ ভাড়াটেরা মহান ইরানি জাতির প্রতিরোধের মুখে তখন কিছুই করতে পারেনি।#রেডিও তেহরান