১৮ জানুয়ারি ২০১৩ - ০৫:৪৮

জার্মানী’র ব্রেমেন শহরের কর্মকর্তারা ঘোষণা করেছে যে, এরপর হতে ইসলাম ধর্মকে এ প্রদেশে স্বীকৃতি প্রদান করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ব্রেমেন প্রদেশের কর্মকর্তারা জার্মানী’র কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সাথে আলোচনায় পৌঁছানো সমঝোতার ভিত্তিতে এ প্রদেশে ইসলাম ধর্মকে স্বীকৃতি দানের বিষয়ে স্বাক্ষর করেছেন। এরপর হতে ইসলাম ধর্মের সকল ধর্মীয় অনুষ্ঠানাদীকে এ প্রদেশে বিশেষ সম্মানের চোখে দেখা হবে।

ব্রেমেন প্রদেশের স্কুলসমূহে ইসলাম ধর্মের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় পাঠদানের কথাও রয়েছে। এছাড়া আশুরাসহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানাদীর দিনে মুসলিম ছাত্ররা বিশেষ ছুটি পাবে।

উল্লেখ্য, হ্যামবুর্গের পর দ্বিতীয় প্রদেশ হিসেবে ব্রেমেনেও ইসলাম ধর্ম স্বীকৃতি পেল।

বর্তমানে ব্রেমেন প্রদেশে ৪০ হাজারেরও অধিক মুসলমান বসবাস করছে যাদের অধিকাংশ ইরানি বা তুর্কী বংশোদ্ভূত। মুসলিম জনসংখ্যার দিক থেকে প্রদেশটি জার্মানী’র দ্বিতীয় প্রদেশ হিসেবে বিবেচিত।#