২০ জানুয়ারি ২০১৩ - ০৩:৩২

কাতারের আল-জাজিরা চ্যানেল গতরাতে জানিয়েছে, সিরিয়ার দারয়া প্রদেশের বাসরুল হারির অঞ্চল সশস্ত্র সরকার বিরোধীদের সাথে সিরিয়া সামরিক বাহিনী’র মধ্যকার সংঘর্ষে এ চ্যানেলের এক সাংবাদিক নিহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সশস্ত্র সন্ত্রাসীদের সহিংস পদক্ষেপ হতে সরাসরি সংবাদ সংগ্রহ করার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আল-জাজিরার এ সংবাদিক।

সিরিয়ায় সংবাদ সংগ্রহের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে আল-জাজিরা কিছু লোককে সশস্ত্র সন্ত্রাসীদের সহিংস তত্পরতা বিষয়ক সংবাদ সংগ্রহের জন্য নিয়োগ দিয়েছে, তারা প্রত্যেক দিন সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসীদের তত্পরতা এবং তাদের অগ্রসর হওয়ার বিষয়ে অতিরঞ্জিত করে সংবাদ প্রচার করে।

উল্লেখ্য, গতকাল ২৪ ঘন্টারও কম সময়ে সিরিয়া ২ জন সাংবাদিক প্রাণ হারালেন।#