বার্তা সংস্থা আবনা : ইরানে নতুন করে আরো জ্বালানি তেলের সন্ধান পাওয়া গেছে। এসব খনিতে অপরিশোধিত তেল মুজদের পরিমাণ এক হাজার চারশ' কোটি ব্যারেল।
ইরানের উপ তেলমন্ত্রী মোহসেন খোজাস্তেহ-মেহর এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চলতি বছরের নয় মাসে এসব তেল আবিষ্কার করা হয়েছে। গত বছরে ইরানে তেল আবিষ্কারের পরিমাণ ছিল দু'হাজার কোটি ব্যারেল।
ইরানের এ মন্ত্রী জানান, তার দেশ তেল ও গ্যাস আবিষ্কারের ক্ষেত্রে তিনশ' ভাগ উন্নতি করেছে এবং তেল মন্ত্রণালয় তার নিজস্ব পরিকল্পনা নিয়ে তেল-গ্যাস ক্ষেত্র আবষ্কিারের কাজ করে যাচ্ছে।
তিনি জানান, যদি আর কোনো নতুন তেলক্ষেত্র আবিষ্কার না হয় তাহলেও বর্তমান মজুদ দিয়ে অন্তত ১৪০ বছর চলবে।
ইরান বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উতপাদনকারী দেশ। এর পাশাপাশি দেশটিতে রয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গ্যাসের মজুদ। ইরানে এ পর্যন্ত যে তেল মজুদের কথা জানা গেছে তার পরিমাণ ৫৬০ বিলিয়ন ব্যারেল। এ ছাড়া, আরো ১৪০ বিলিয়ন ব্যারেল উত্তোলনযোগ্য তেল রয়েছে। এর বাইরে ইরানের হাতে রয়েছে আরো ৭০ থেকে ১০০ বিলিয়ন ব্যারেল হ্যাভি ও এক্সট্রা-হ্যাভি অপরিশোধিত তেল।#রেডিও তেহরান