২৩ জানুয়ারি ২০১৩ - ২০:৩০

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় দাবা টিমের খ্রিষ্টান কোচ মাযান্দারানে অবস্থিত ইসলামি বিপ্লবের মহান নেতার প্রতিনিধির কার্যালয়ে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় দাবা টিমের খ্রিষ্টান কোচ ‘ভিয়ার জিনিয়াস গ্রাবলিয়াসকাস’ সারী শহরের জুমআর খতিবের কার্যালয়ে উপস্থিত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে যে, লিথুয়ানিয়ার নাগরিক এ কোচ, ইসলাম ধর্ম ও শিয়া মাযহাবের বিষয়ে পর্যাপ্ত গবেষণা ও পরিচিতি লাভের পর মাযান্দারানে ইসলামি বিপ্লবের মহান নেতার প্রতিনিধির কার্যালয়ে উপস্থিত হয়ে ইসলাম ধর্মগ্রহণ করেছেন এবং শিয়া মাযহাবকে নিজের অনুসরণীয় মাযহাব হিসেবে বেছে নিয়েছেন।

ভিয়ার জিনিয়াস নতুন নাম হিসেবে ‘আলী’ নামটিকে বেছে নিয়েছেন। তিনি বলেন : আমি ৪ বছর যাবত ইরানে অবস্থানের সময় ইসলাম ধর্ম সম্পর্কে অনেক পড়াশুনা করেছি এবং অবশেষে এ অনুভব করতে পেরেছি যে, শুধুমাত্র আলী (আ.) এর অনুসারী হওয়ার মাধ্যমে ইহকাল ও পরকালে সফলকাম হওয়া সম্ভব। সুতরাং আমি খ্রিষ্টান ধর্ম ও ক্যাথোলিক মাযহাবকে ছেড়ে শিয়া এসনা আশারী মাযহাবের অনুসারী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আর এরই ভিত্তিতে ‘আলী’ নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নিয়েছি। আমি চাই আজকের পর হতে আলী (আ.) এর অনুসারী হতে এবং ইসলামের পতাকাতলে জীবন-যাপন করতে।

বলাবাহুল্য, তিনি আয়াতুল্লাহ তাবারসী’র সম্মুখে উপস্থিত হয়ে শাহাদাতাইন পঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।#