২৪ জানুয়ারি ২০১৩ - ১৭:৪৪

আফগানিস্তানের দু’টি অঞ্চলে তালেবান জঙ্গীদের সাথে সংঘর্ষে ২ জন ন্যাটো সৈন্য নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : এক বিবৃতিতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ১ জন বিদেশী সৈন্য নিহত হওয়ার কথা জানিয়েছে ন্যাটো।

বিবৃতিতে বলা হয়েছে বিদেশী এ সৈন্য গত বুধবার তালেবান জঙ্গীদের সাথে এক সংঘর্ষে প্রাণ হারিয়েছে। কোন স্থানে ঐ সৈন্য নিহত হয়েছে এবং তার পরিচয়ের বিষয়ে কিছু বলা হয়নি বিবৃতিতে।

এদিকে আফগানিস্তানের গজনী প্রদেশে পোলান্ডের এক সৈন্য নিহত হওয়ার কথা জানিয়েছে পোলান্ড সামরিক বাহিনী।

পোলান্ড সামরিক বাহিনী’র ঘোষণার ভিত্তিতে তালেবান জঙ্গীদের সাথে এক সংঘর্ষে ঐ সৈন্য আহত এবং পরবর্তীতে প্রাণ হারিয়েছে। আফগানিস্তানে পোলান্ড সামরিক বাহিনী’র অভিযান শুরু হওয়ার সময় হতে এ পর্যন্ত এদেশের ৩৬ জন সৈন্য নিহত হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানে এ ২ বিদেশী সৈন্য নিহত হওয়ার মধ্য দিয়ে চলতি বছরের শুরু হতে এ পর্যন্ত আফগানিস্তানে নিহত বিদেশী সৈন্যদের সংখ্যা ১০-এ পৌঁছেছে।#