৩ ফেব্রুয়ারি ২০১৩ - ২০:৩০

বিশ্ব ইসলামি হিজাব দিবসে বিশ্বের বিভিন্ন দেশের অমুসলিম নারীরা গত শনিবার ইসলামি হিজাব পরিধান করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বিশ্ব ইসলামি হিজাব দিবস উপলক্ষে গত শনিবার -২রা ফেব্রুয়ারী- বিশ্বের বিভিন্ন দেশের নারীরা ইসলামি হিজাব পরিধান করেছেন।

অমুসলিম নারীদেরকে ইসলামি হিজাব পরানোর এ পরিকল্পনা সর্বপ্রথম নিউইয়র্ক অধিবাসী ‘নাজমাহ খান’ নামক এক নারী কর্তৃক উত্থাপিত হয়। তিনি অমুসলিমদেরকে হিজাবের প্রতি উদ্বুদ্ধ করতে এ পরিকল্পনা গ্রহণ করেন।

এ প্রকল্প গ্রহণের পর বৃটেন, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ফ্রান্স ও জার্মানীতেও এর প্রতি সমর্থন এবং এ প্রকল্প বাস্তাবায়িত হয়। ইসলামি হিজাব সম্পর্কে বিদ্যমান ভুল ধারণা অপনোদনের উদ্দেশ্যে এ প্রকল্প বাস্তবায়িত হয় এবং প্রকল্প হতে এ প্রত্যাশা রয়েছে যে, এর মাধ্যমে হিজাবের প্রকৃত মূল্যবোধ সম্পর্কে অন্যান্য ধর্মের অনুসারীদেরকে পরিচিত করা সম্ভব।

প্রকল্পে অংশগ্রহণকারী কালিফোর্নিয়ার অমুসলিম নারী ‘ইস্টার ডেল’ এ সম্পর্কে বলেন : আমি বুঝতে পেরেছি যে, হিজাব আসলে শুধু একটি পোশাক নয় বরং পবিত্রতা ও সতিত্ব রক্ষা করা। এ ধারণা করা সত্য পরিপন্থী যে, একজন মুসলিম মার্কিনী বাধ্য হয়ে হিজাব পরে থাকে।

তিনি বলেন : মানুষের পোশাক ও বেশ দেখে বিচার বিবেচনা করা ঠিক নয় এ বিষয়টি প্রমাণের জন্য এটাই মোক্ষম সুযোগ।

বৃটিশ অমুসলিম যুবতী জেস রোড্‌স

ইন্টারনেটে এ বিষয়টি উত্থাপিত হওয়ার পর বৃটিশ নাগরিক জেস রোড্‌স একমাস যাবত ইসলামি হিজাব পরার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি বলেন : স্বল্প সময়ে যে কয়দিন হিজাব ব্যবহার করছি বিভিন্ন প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছি। প্রথমে আমার পরিবার আমার এ সিদ্ধান্তের সাথে একমত ছিল না, আমি নিজেও হিজাব পরার পরিণতি এবং আমার সাথে অন্যান্যদের অনাকাঙ্খিত আচরণের বিষয়ে দিধাদ্বন্দে ভুগছিলাম। কিন্তু হিজাব সম্পর্কে ভুল ধারণা অপনোদন ও একজন মুসলিম নারীর অবস্থার অভিজ্ঞতা লাভ করতে এবং বিশ্বের অন্যান্য নারীদের দলে ভেড়ার বিষয়টি ছিল আমার মূল উদ্দীপক ছিল।

তিনি বলেন : বিশ্বকে এ বিষয়টি দেখানোর উদ্দেশ্যে নিয়ে আমি এ পদক্ষেপ নিয়েছি যে, পর্দানশীন নারীরা স্বেচ্ছায় হিজাব পরিধান করে এবং আমি চাই আমার এ পদক্ষেপ অব্যাহত রাখতে।#