৪ ফেব্রুয়ারি ২০১৩ - ০৪:৩২

গত শনিবার -২রা ফেব্রুয়ারী- সকালে সিরিয়ার সামরিক বাহিনী’র সাথে সশস্ত্র সন্ত্রাসীদের এক সংঘর্ষে ৭০ জনের বেশী সন্ত্রাসী নিহত হয়েছে। সিরিয়ার ইদলিব শহরের পূর্বাঞ্চলে এ সংঘর্ষ ঘটেছে বলে জানা গেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইদলিব শহরের পূর্বাঞ্চলে সিরিয় বাহিনী’র সাথে সশস্ত্র সন্ত্রাসীদের এক সংঘর্ষে ৭০ জনের অধিক সন্ত্রাসী নিহত হয়েছে।

সিরিয় বাহিনী জাবালুল যাভিয়াহ অঞ্চলের আল-রামী গ্রামে সন্ত্রাসীদের একটি সমাবেশস্থলে হামলা চালিয়ে তাদের বেশ কয়েকজনকে হত্যা করেছে।

এদিকে সরাকেব অঞ্চলের আরিহা এলাকা আত্মঘাতী বোমায় ব্যবহৃত ৩০টি বেল্ট ও বিস্ফোরণের জন্য প্রস্তুত বিভিন্ন সাইজের বোমা নিস্ক্রিয় করেছে সিরিয় বাহিনী। বোমাগুলোর মধ্যে ১৫০ কেজী ওজনের একটি বোমাও ছিল।#