বার্তা সংস্থা আবনা : ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইরান তার অধিকারের বিষয়ে বিন্দু পরিমাণ ছাড় দেবে না। ইসলামী বিপ্লবের ৩৪তম বিজয় বার্ষিকী উপলক্ষে আজ (রোববার) তেহরানের আজাদি চত্বরে বিশাল সমাবেশে এ কথা বলেন তিনি।
আহমাদিনেজাদ আরো বলেন, বিশ্বের কোনো শক্তিই ইরানি জাতির ওপর তার নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না এবং ইরান তার ন্যায্য অবস্থান থেকে এক বিন্দুও পিছু হটবে না। তিনি বলেন, শত্রুরা ইরানি জাতির উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে, কিন্তু তারা সফল হতে পারেনি।
ইরানের ইসলামী বিপ্লবের বিজয় দিবস উপলক্ষে আজ রাজধানী তেহরানসহ দেশের সর্বত্র নানা অনুষ্ঠান ও র্যালির আয়োজন করা হয়েছে। রাজধানী তেহরানের মূল সমাবেশস্থল ছিল আজাদি চত্বর। বিপ্লব বার্ষিকী উপলক্ষে চত্বরটি এখন জনতার মহাসমুদ্রে পরিণত হয়েছে। যত দূর চোখ যায়, কেবল মানুষ আর মানুষ। #রেডিও তেহরান