১২ ফেব্রুয়ারি ২০১৩ - ০৩:৩৮

ইহুদিবাদী ইসরাইলের প্রতি অনুগত থাকার প্রতিজ্ঞা করলেন সিরিয়ার কথিত বিরোধীদলীয় নেতা আহমাদ মোয়াজ আল-খাতিব।

বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলের প্রতি অনুগত থাকার প্রতিজ্ঞা করলেন সিরিয়ার কথিত বিরোধীদলীয় নেতা আহমাদ মোয়াজ আল-খাতিব। তিনি বলেছেন, তার নেতৃত্বে সরকার গঠিত হলে তিনি ইসরাইলের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন।

সম্প্রতি ইসরাইলের পত্রিকা ইয়েদিয়োত অহরোনোথকে দেয়া এক সাক্ষাতকারে খাতিব বলেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে ইসরাইলের দুশ্চিন্তার কিছু নেই। তার জোট অন্য দেশের সঙ্গে মিলে কাজ করছে যাতে সিরিয়ার রাসায়নিক অস্ত্র লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র হাতে না পড়ে। তিনি আরো বলেছেন, "আমরা বুঝি এ ইস্যুটা ইসরাইলের জন্য একটা বড় উদ্বেগের কারণ। তবে, হিজবুল্লাহ'র হাতে রাসায়নিক অস্ত্র যাওয়ার যেকোনো প্রচেষ্টা আমরা প্রতিহত করব।"

সিরিয়ার সরকার যখন দেশটির রাসায়নিক অস্ত্রের বিষয়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে এবং বার বার বলছে- বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা বেসামরিক লোকজনের ওপর এ অস্ত্র ব্যবহার করতে পারে তখন খাতিব আল মোয়াজ এ বক্তব্য দিলেন।#রেডিও তেহরান